NOOR MOHAMMAD

মোট ৫ টি রিভিউ লিখেছেন ১১৬ দিন আগে রিভিউটি পোস্ট হয়েছে
রিভিউটি হাদিস সংকলনের ইতিহাস কন্টেস্ট এ হয়েছে

আমার তাওবা কবুল হবে না

আপনি অতীতে কোনো এক গোপন পাপ করেছিলেন। অনুশোচনার আগুনে পুড়ে আপনি এখন তাওবা করতে চান। কিন্তু আপনার মনে একটা ধারণা কাজ করছে—"সবাইকে না জানালে বোধহয় আমার তাওবা কবুল হবে না!"

এমন চিন্তার বিস্তার ঘটেছিল প্রখ্যাত তাবেয়ি মাইমুন ইবনু মিহরান (রহ.)-এর সময়ে। একদল লোক তাওবা করে ফিরে এল, কিন্তু তারা ভাবল, গোপন পাপগুলো মানুষের কাছে প্রকাশ না করলে বুঝি আল্লাহ ক্ষমা করবেন না। তাই তারা নিজেদের গোপন সব গুনাহের কথা জনসম্মুখে বলে বেড়াতে লাগল।

খবরটা কানে যেতেই মাইমুন ইবনু মিহরান (রহ.) তাদের ডেকে এক ধ্রুব সত্য জানিয়ে দিলেন। তিনি বললেন, ‘যে গুনাহ গোপনে করেছ, তার তাওবা গোপনে করো। আর যা প্রকাশ্যে করেছ, তার তাওবা প্রকাশ্যে করো। মনে রাখবে, মানুষের স্বভাব হলো—সে শুধু লজ্জা দেবে, কখনো ক্ষমা করবে না। আর আল্লাহ ক্ষমা করে দেন, তিনি কখনো লজ্জা দেন না।’

কী চমৎকার সমাধান! মানুষের কাছে নিজেকে ছোট না করে, যিনি ক্ষমা করার মালিক, তাঁর কাছেই ফিরে আসা।

তাবেয়িদের জীবনজুড়ে ছড়িয়ে আছে এমন অসংখ্য হিকমাহ আর জীবনঘনিষ্ঠ সব সমাধান। তাঁদের সেই আলোকিত জীবনের গল্পগুলো জানতেই পড়ুন আলি জাবির আল ফাইফির বই ‘সুরভিত তাবেয়ি জীবন’।

এই বইয়ের আরও রিভিউ

অন্যান্য রিভিউ

সব রিভিউ দেখুন