ডাবল স্ট্যান্ডার্ড-৩

(2 customer reviews)
3.50
পৃষ্ঠা সংখ্যা: ১৮৩

২০১৭ সালে ডাবল স্ট্যান্ডার্ড-১ এর পাঠকপ্রিয়তার পর নারীবিষয়ক অভিযোগগুলো নিয়ে ২০২০ সালে আসে ডাবল স্ট্যান্ডার্ড-২। এবার আরও কিছু অভিযোগ নিয়ে একই ধাঁচে এলো ডাবল স্ট্যান্ডার্ড-৩। বইয়ে আলোচিত বিষয়গুলোর কয়েকটি সরাসরি ঈমানের সাথে সম্পর্কিত। যেমন কুরআন-হাদিস কীভাবে সংকলন হয়েছে, সেটা জানাটা ঈমানের অংশ।

Original price was: 290.00৳ .Current price is: 240.00৳ .

(স্টকে মাত্র ৩২ কপি অবশিষ্ট আছে)

Description

২০১৭ সালে ডাবল স্ট্যান্ডার্ড-১ এর পাঠকপ্রিয়তার পর নারীবিষয়ক অভিযোগগুলো নিয়ে ২০২০ সালে আসে ডাবল স্ট্যান্ডার্ড-২। এবার আরও কিছু অভিযোগ নিয়ে একই ধাঁচে এলো ডাবল স্ট্যান্ডার্ড-৩। বইয়ে আলোচিত বিষয়গুলোর কয়েকটি সরাসরি ঈমানের সাথে সম্পর্কিত। যেমন কুরআন-হাদিস কীভাবে সংকলন হয়েছে, সেটা জানাটা ঈমানের অংশ। ঠিক কীসের উপর আমরা ঈমান এনেছি, সেটা কতটুকু বিশুদ্ধ, এ ব্যাপারে সংশয় একেবারে ঈমানে গিয়ে কোপ দেয়। যে জান্নাতের স্বপ্ন আমরা দেখি, তার ব্যাপারে সংশয় থাকাটা ঈমানের রোগ। জান্নাতের জীবন্ত চিত্র, তাজা অনুভূতি থাকাটা ঈমানের স্বাদ এনে দেয়। এরকম কিছু মৌলিক বিষয় নিয়ে আলাপ করেছি এবার। গল্পের ছাঁচে ফেলে যুক্তিতর্কগুলোকে সুস্বাদু করবার সেই চিরচেনা ভঙ্গিতে।গল্পের নায়ক-নায়িকারা বিভিন্ন ক্যাম্পাসের, যাতে এদের মাঝে পাঠক নিজেকে খুঁজে পায়। আমার লেখালেখির আরেকটা উদ্দেশ্য ইসলামের কর্মী তৈরি করা। এই চরিত্রগুলোর মাধ্যমে আমি তরুণদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তাদের দায়িত্ব। গল্পের নায়ক-নায়িকাদের মতো তারাও যেন নিজ নাগালে আপন সামর্থ্য মোতাবেক দাওয়াতের কাজকে জীবনের মিশন হিসেবে নেয়, এটাই আমার স্বপ্ন। গল্পের মতো করেই কখনও যুক্তি, কখনও আবেগ, কখনও মমতা দিয়ে তারা যেন উদাসীন-সংশয়ী এতিম উম্মাতের উপর নবিওয়ালা জিম্মাদারি আদায় করে, এটাই ওসীয়ত। বইটি পাঠের শুরুর ‘আপনি’ আর শেষের ‘আপনি’র মাঝে সামান্যতম ফারাকও যদি টের পান, সেটাই বইয়ের সার্থকতা।

Additional information
Weight 0.25 kg

রিভিউ

3.5
২ রিভিউ এর ভিত্তিতে
5
৫০%
4
০%
3
০%
2
৫০%
1
০%

“ডাবল স্ট্যান্ডার্ড-৩” নিয়ে ২টি রিভিউ

আপনার রিভিউ লিখুন

  1. Demo User ৩০ সেপ্টেম্বর, ২০২৫

    This is a bad review.

  2. Noor ২৯ সেপ্টেম্বর, ২০২৫

    বই পর্যালোচনা: *ডাবল স্ট্যান্ডার্ড*

    **লেখক:** —
    **ধরন:** সামাজিক উপন্যাস
    **পর্যালোচনা:**
    *ডাবল স্ট্যান্ডার্ড* একেবারেই সময়োপযোগী একটি গ্রন্থ, যেখানে আমাদের চারপাশের সমাজের দ্বিমুখী আচরণ ও নৈতিক ভণ্ডামিকে লেখক অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন। গল্পে চরিত্রগুলো আমাদের আশেপাশের মানুষের প্রতিচ্ছবি—একদিকে তারা মূল্যবোধ, সততা আর ন্যায়ের কথা বলে, অন্যদিকে ব্যক্তিগত স্বার্থে সেই একই মূল্যবোধকে উপেক্ষা করে।

    লেখক সহজ ও প্রবাহমান ভাষায় জটিল সামাজিক বাস্তবতাকে তুলে ধরেছেন। বিশেষ করে পারিবারিক ও সামাজিক সম্পর্কের ভেতরে লুকিয়ে থাকা দ্বিচারিতা পাঠককে ভাবিয়ে তোলে। একই সঙ্গে লেখকের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং সূক্ষ্ম ব্যঙ্গধর্মী শৈলী বইটিকে আলাদা মাত্রা দিয়েছে।

    **যা ভালো লেগেছে:**

    * চরিত্রগুলো বাস্তবধর্মী ও প্রাণবন্ত।
    * গল্পে সমাজের অন্ধকার দিককে সাহসীভাবে উন্মোচন করা হয়েছে।
    * ভাষা সহজ, পাঠককে টেনে রাখে।

    **যা আরও ভালো হতে পারত:**

    * কোথাও কোথাও বর্ণনা দীর্ঘ হয়ে গিয়েছে, যা গতি কমিয়েছে।
    * সমাধান বা ইতিবাচক পথ দেখানোর দিকটি কিছুটা দুর্বল মনে হয়েছে।

    **সারসংক্ষেপ:**
    *ডাবল স্ট্যান্ডার্ড* শুধুমাত্র একটি গল্প নয়; এটি আমাদের চারপাশের সমাজের আয়না। যারা সামাজিক ভণ্ডামি ও দ্বিচারিতা নিয়ে ভাবতে চান, তাদের জন্য বইটি অবশ্যপাঠ্য।